NEWSTV24
রেকর্ড ১৬ লাখের বেশি খেলোয়াড়ের নিবন্ধন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ১০:৫৩ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

প্রতিভা অন্বেষণমূলক আয়োজন নতুন কুঁড়ি স্পোর্টসে রেকর্ড ১৬ লাখ ২৩ হাজারেরও বেশি খেলোয়াড় নিবন্ধন করেছে বলে নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বুধবার জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) ক্রীড়া সম্পাদকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই তথ্য জানান। দেশের ক্রীড়াঙ্গনের নতুন প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টে তরুণদের মধ্যে বিপুল সাড়া মিলেছে, যা আগামী দিনে বাংলাদেশের ক্রীড়াজগতকে আরও এগিয়ে নেবে বলে আশা করা হচ্ছে।প্রতিমন্ত্রী জানান, অনলাইনে নিবন্ধিত সর্বমোট ক্রীড়াবিদের মধ্যে ৯ লাখের বেশি কিশোর এবং ৬ লাখের বেশি কিশোরী রয়েছে। শতকরা হিসাবে প্রায় ৫০ শতাংশ কিশোর ও ৪২ শতাংশ মেয়ে এতে অংশ নিচ্ছে। আগামী দিনে নারী ক্রীড়াবিদদের এই ব্যাপক উপস্থিতি আরও অনেক পরিবারকে তাদের কন্যাদের খেলাধুলায় উৎসাহিত করতে প্রেরণা জোগাবে।দেশের ৪৫৯৯টি ইউনিয়ন থেকে দল গঠন করতে এবং ফুটবল ও ক্রিকেটসহ মোট ১০টি ইভেন্ট আয়োজনের জন্য মূলত ১৪ লাখ ক্রীড়াবিদের প্রয়োজন ছিল। সঠিক ও যোগ্য খেলোয়াড় বাছাইয়ের জন্য ইতোমধ্যে ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে।আগামী ৫ নভেম্বর নতুন কুঁড়ি সিজন ২-এর উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা থেকে প্রজেক্টরের মাধ্যমে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় এই প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু করবেন। উল্লেখ্য, গত আসরে ৮টি ইভেন্টে ১ লাখ ৬৮ হাজার ক্রীড়াবিদ নিবন্ধিত হয়েছিল। তবে এবার ইভেন্ট বাড়িয়ে ১০টি করা হয়েছে। প্রথম আসর থেকে নির্বাচিত ৩০৬ জন বিজয়ী ক্রীড়াবিদের জন্য বর্তমানে বিকেএসপিতে ৪০ দিনের বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম চলছে, যাদেরকে কেন্দ্র করেই এবার নতুন ইভেন্টগুলোর মূল কার্যক্রম পরিচালিত হবে।