NEWSTV24
পাকিস্তানে স্কুলের ছাদধসে নিহতের সংখ্যা বেড়ে ২৮ পাকিস্তানে স্কুলের ছাদধসে নিহতের সংখ্যা বেড়ে ২৮
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ১৫:০৪ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

পাকিস্তানের পেশোয়ার শহরের আফ্রিদি আবাদ এলাকায় একটি বেসরকারি স্কুলের ছাদধসে নিহতেরে সংখ্যা বেড়ে ২৮ জন হয়েছে। এর আগে নিহতের সংখ্যা ১৭ জন বলা হয়েছিল।

নিহতদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী ও এক নারী শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আরো ১৯ জন আহত হয়েছেন বলে 

দুর্ঘটনার পর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরো কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মুহাম্মদ আসিম সংবাদমাধ্যম ডনকে জানান, নিহতের সংখ্যা বেড়ে ২৮ হয়েছে। আহত ১৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

রেসকিউ ১১২২-এর মুখপাত্র বিলাল আহমেদ ফাইজি জানান, এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৪০ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকর্মীরা এখনও অভিযান চালাচ্ছেন।

র আগে লেডি রিডিং হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। এ ঘটনায় হাসপাতালটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। পেশোয়ারের ডেপুটি কমিশনার আফাক ওয়াজির ডনকে জানান, আল খায়ের স্কুলের ছাদ ধসে পড়ার সময় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ছিল। এতে অনেক শিক্ষার্থী ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে।

ডেপুটি কমিশনারের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। আটকে পড়াদের উদ্ধারে ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

খাইবার পাখতুনখাওয়া প্রদেশের গভর্নর ফয়সাল করিম কুন্দি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি দুর্ঘটনার বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন এবং ছাদ ধসে পড়ার কারণ খুঁজে বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। প্রদেশের গভর্নর আহত শিশুদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

তিন মেয়েশিশুকে উদ্ধার করেন এক অভিভাবক

সংবাদমাধ্যম ডনকে দেওয়া সাক্ষাৎকারে সামিউল্লাহ নামের এক অভিভাবক জানান, স্কুলের ছাদ ধসের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান। সেখানে তিনি আট বছরের কম বয়সী তিনটি মেয়েশিশুকে উদ্ধার করেন।

সামিউল্লাহ বলেন, সকাল ৮টা ৫০ মিনিটের দিকে তিনি বাড়ি থেকে ফোন পান। এর প্রায় ১০ মিনিট পর, সকাল ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছান। তার ছয় সন্তান ওই স্কুলে পড়ে।

তিনি আরো বলেন, ‘ভবনটি দেখে আমার মনে হয়েছিল, আমার ছেলেও মারা গেছে।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ স্কুলের ছাদ ধসের ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়েছেন বলে জানিয়েছেন উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

ইসহাক দার বলেন, ‘আমাদের সন্তানেরা আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ। তাদের এমন প্রতিটি মৃত্যু পুরো দেশের জন্যই এক দুঃখজনক ঘটনা।’ তিনি আরো বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা, আহতদের সর্বোত্তম চিকিৎসা এবং স্কুলগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।