NEWSTV24
রাইসা তানিয়া রাধিকা নিথর দেহে শেষবারের মতো স্কুল প্রাঙ্গণে তানিয়া, কাঁদল সহপাঠীরা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ১৬:০১ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

বিদ্যালয় প্রাঙ্গণে আনা হয়েছিল রাইসা তানিয়ার মরদেহ। এ সময় প্রিয় সহপাঠীর নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়ে শিক্ষার্থীরা। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জামিজুরী বালিকা উচ্চবিদ্যালয়ে শোকের পরিবেশ তৈরি হয়।রাইসা ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। হামের লক্ষণ নিয়ে গতকাল দুপুরে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাইসা চন্দনাইশের দোহাজারী পৌরসভার জামিজুরী ঘোড়াপাড়া এলাকার মোহাম্মদ আলীর মেয়ে। তিন ভাই–বোনের মধ্যে সে ছিল সবার ছোট।বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্তী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, প্রায় ২০ দিন আগে রাইসা অসুস্থ হয়েছিল। মাঝখানে সুস্থও হয়। পরে হামে আক্রান্ত হয়ে আবার অসুস্থ হলে তাকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।প্রধান শিক্ষক জানান, গতকাল বিকেলে রাইসার মরদেহ বিদ্যালয় প্রাঙ্গণে আনা হলে সহপাঠীরা কান্নায় ভেঙে পড়ে। শোকাহত হন বিদ্যালয়ের শিক্ষকসহ সবাই। রাইসা ভালো ছাত্রী ছিল। তাকে সবাই পছন্দ করতেন। শিক্ষকেরাও তার প্রশংসা করতেন।