NEWSTV24
১০ নম্বরের গল্পটা কখনও শেষ হবে না ১০ নম্বরের গল্পটা কখনও শেষ হবে না
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১৫:০৪ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

কোটি ভক্তের বুক চিরে আজ বিদায়ের সুর বাজলো। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে সবুজ গালিচায় জাদুকরি পায়ের ছোঁয়ায় যিনি বিশ্ববাসীকে সম্মোহিত করে রেখেছিলেন, আজ সেই লিওনেল মেসির নীল-সাদা জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছিলেন।

ফুটবলের মহাতারকার শেষ আন্তর্জাতিক ম্যাচকে কেন্দ্র করে পুরো বিশ্ব যখন নস্টালজিক, তখন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিও নিজেকে আটকে রাখতে পারেননি। সামাজিকমাধ্যমে এক আবেগঘন পোস্টে মেসির বিদায়কে স্মরণীয় করে রেখেছেন।

তিনি লেখেন, ‘আজকের এই ম্যাচ শুধু একটা ম্যাচ নয়। আজ একটা যুগের শেষ অধ্যায়। যে জার্সিটাকে মেসি নিজের স্বপ্ন, গর্ব আর জীবনের অংশ বানিয়েছিলেন—আজ সেই আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন আমাদের প্রিয় ১০ নম্বর। কত রাত জেগে তাঁর খেলা দেখেছি, কত গোলের পর চিৎকার করেছি, কত হারের পর কেঁদেছি—সবকিছু আজ চোখের সামনে ভেসে উঠছে।’

পরীমণি যোগ করেন, ‘২০২২-এর বিশ্বকাপ ট্রফি হাতে মেসিকে দেখার আনন্দটা হয়তো কোনো দিন ভুলতে পারব না। আজ স্কোরলাইন যাই হোক, জয়-পরাজয় এখানে আর গুরুত্বপূর্ণ নয়। আজ শুধু চাই, শেষবারের মতো নীল-সাদা জার্সিতে তাঁকে মন ভরে দেখতে। বিদায় নয়, লিও… তুমি তো ফুটবলের ইতিহাসে থেকে যাবে। আর্জেন্টিনার জার্সি বদলাবে, প্রজন্ম বদলাবে—কিন্তু ১০ নম্বরের গল্পটা কখনও শেষ হবে না। ভালোবাসা প্রিয়।’