NEWSTV24
আমার স্বামী আমার কাছে সুপারম্যান ছিলেন, সুপারহিরো হয়ে থাকবেন’ আমার স্বামী আমার কাছে সুপারম্যান ছিলেন, সুপারহিরো হয়ে থাকবেন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১৫:৪৪ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

দুর্বৃত্তদের গুলিতে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী আনন্দিতা সাংমা। শুক্রবার নেত্রকোনোর দুর্গাপুরের তেলনজিয়ায়

‘আমার স্বামী আমার কাছে সুপারম্যান ছিলেন। তাঁকে কে কীভাবে মূল্যায়ন করত, তা জানি না। তবে তিনি আমার কাছে সব সময়ই সুপারহিরো হয়ে থাকবেন। মৃত্যুর আগপর্যন্ত তাঁর স্মৃতি কখনো ভুলতে পারব না।’

স্বামী সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে হারিয়ে চোখের পানি মুছতে মুছতে এভাবেই কথাগুলো বলছিলেন স্ত্রী আনন্দিতা সাংমা। গত বৃহস্পতিবার রাতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার তেলনজিয়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন আলিফ।

বেসরকারি আইপি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি ছিলেন আলিফ। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন তিনি। সেখানে বিভিন্ন অনিয়ম ও অপরাধের বিষয়ে লেখালেখির পাশাপাশি ভিডিও প্রকাশ করতেন। আলিফ কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামের মহব্বত আলী ফকিরের ছেলে। থাকতেন তেলনজিয়ায় শ্বশুরবাড়িতে।