NEWSTV24
ক্যারিয়ারের সেরা ফর্মে জিতে নিলেন বিশ্বসেরার মুকুট
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ০৮:৪৮ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

রেকর্ড গড়া মৌসুমের অবিশ্বাস্য পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি অর জিতেছেন ইংল্যান্ডের অধিনায়ক ও বায়ার্ন মিউনিখের তারকা স্ট্রাইকার হ্যারি কেইন।দীর্ঘ ২৫ বছর পর প্রথম কোনো ইংলিশ ফুটবলার হিসেবে এই সম্মাননা অর্জন করলেন তিনি; এর আ ২০০১ সালে সর্বশেষ এই পুরস্কার জিতেছিলেন ইংল্যান্ডের মাইকেল ওয়েন। অন্যদিকে, নারী বিভাগে ব্যালন ডি অর জিতেছেন স্পেনের তারকা মিডফিল্ডার অ্যালেক্সিয়া পুতেয়াস।২০২৩ সালে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পর থেকে ক্যারিয়ারের অধরা দলীয় শিরোপাগুলোর স্বাদ পেতে শুরু করেন কেইন। ২০২৫-২৬ মৌসুমে বায়ার্নের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম্যাচে ৬১ গোলের এক অভাবনীয় রেকর্ড গড়েন এই স্ট্রাইকার।

হ্যারি কেইনের এই অতিমানবীয় পারফরম্যান্সে ভর করেই ঘরোয়া লিগ ও কাপের জোড়া শিরোপা ঘরে তোলে জার্মান ক্লাবটি। ক্লাবের পাশাপাশি ইংল্যান্ড জাতীয় দলের বিশ্বকাপ শিরোপা-খরা কাটানোর মিশনেও তিনি প্রধান ভরসা হয়ে উঠেছেন।লন্ডনে আয়োজিত অনুষ্ঠানে এই মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণের পর উচ্ছ্বসিত কেইন বলেন, বাহ, বাহ, বাহ! আমি প্রায় বাকরুদ্ধ। লন্ডনে এই পুরস্কার পাওয়া আমার কাছে আরও বিশেষ কিছু। এ বছর সেরার লড়াই বেশ কঠিন ছিল উল্লেখ করে তিনি বলেন, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমেই যে বড় কিছু অর্জন করা সম্ভব, এই পুরস্কার তারই প্রমাণ।