ওমানের উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় জাহাজে থাকা আরও ১৩ ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) ওমানের লিমাহ উপকূলের কাছে ‘এমএসভি আল জুসুফি’ নামের বাণিজ্যিক জাহাজটিতে হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার (৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। হামলার নিন্দা জানিয়ে ভারত বলেছে, ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলার ঘটনায় দিল্লি গভীরভাবে উদ্বিগ্ন। বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা বন্ধ করতে হবে। তবে নিহত ভারতীয় নাগরিকের পরিচয় প্রকাশ করেনি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।