NEWSTV24
আগামী বছর ঈদ ও পূজায় কত দিন ছুটি, জানা গেল
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ ০৮:৩৮ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

২০২৭ সালের ছুটির তালিকা প্রকাশ করতে যাচ্ছে সরকার। তালিকায় আগামী বছর পবিত্র ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন ও শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি থাকবে বলে জানা গেছে। বুধবারই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ছুটির তালিকার প্রজ্ঞাপন জারি হতে পারে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে গত সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৭ সালের ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়।মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, ২০২৭ সালের জন্য অনুমোদিত ছুটির তালিকায় সাধারণ ছুটি ১৫ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন রাখা হয়েছে। সব মিলিয়ে সরকারি ছুটির সংখ্যা দাঁড়িয়েছে ২৯ দিন।