NEWSTV24
পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ, আহত এসআরবি সদস্য
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ ০৮:২৪ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

রাজধানীর পল্লবী থানা প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য আহত হয়েছেন। রোববারসন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।পুলিশ বলছে, মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত পাশের ফ্লাইওভারের ওপর থেকে থানার ভেতরে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে বিস্ফোরিত ককটেলের একটি অংশের আঘাতে থানার ফটকের ভেতরে অবস্থানরত এসআরবি-৪-এর এক সদস্য আহত হন। তবে তার নাম জানা যায়নি।বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, আতঙ্ক সৃষ্টির লক্ষ্যেই থানা প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। কাউকে গ্রেপ্তার করা যায়নি।এদিকে, আজ সন্ধ্যার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস ও আশপাশের এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে অন্তত ছয় জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করা হয়।এ ছাড়া আজ রাত পৌনে ৮টার দিকে রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।