NEWSTV24
আউটলুক ও টিমস যেভাবে সচল হলো আউটলুক ও টিমস
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ১৩:১২ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

বিশ্বজুড়ে মাইক্রোসফটের আউটলুক, টিমস ও এআই অ্যাসিস্ট্যান্ট কো-পাইলটসহ অন্তত ২০টি গুরুত্বপূর্ণ সেবায় বড় ধরনের বিভ্রাটের পর রাতভর প্রকৌশলীদের নিরলস চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের কংগ্রেসনাল অফিস থেকে শুরু করে বিশ্বের অসংখ্য হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যক্রম কয়েক ঘণ্টার জন্য অচল হয়ে পড়েছিল। এমনকি মাইক্রোসফটের নিজস্ব কর্মীরাও ইমেইল ব্যবহার করতে পারছিলেন না।
বৃহস্পতিবার (স্থানীয় সময়) সকাল ৯টার দিকে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে প্রথম আউটলুকে সমস্যা দেখা দেয়। মুহূর্তেই তা আমেরিকা মহাদেশ ছাড়িয়ে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। এই অনাকাক্সিক্ষত বিপর্যয় সামাল দিতে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত মাইক্রোসফটের শত শত প্রকৌশলী ও শীর্ষ নির্বাহীরা অন্ধকার অফিস কিংবা বাড়ির বেসমেন্টে বসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জরুরি বৈঠক করেন। বৈঠকে উপস্থিত একটি সূত্রের বরাতে জানা গেছে, কোম্পানির কম্পিউটিং অবকাঠামোর শীর্ষ নির্বাহী স্কট গাথরি সমস্যা সমাধানের বিভিন্ন পথ নিয়ে আলোচনা করছিলেন। একসঙ্গে সব সেবা চালু করলে অতিরিক্ত ব্যবহারকারীর চাপে (‘স্ট্যাম্পিডিং হার্ড’) সার্ভারগুলো আবারও ক্র্যাশ করতে পারেÑএই আশঙ্কায় প্রকৌশলীরা বেশ চিন্তিত ছিলেন। তাই অন্যান্য সেবা সাময়িকভাবে বন্ধ রেখে প্রথমে আউটলুক সচল করার সিদ্ধান্ত নেওয়া হয়। শুরুতে মাইক্রোসফট ধারণা করেছিল যে হঠাৎ ট্রাফিকের চাপ বেড়ে যাওয়ায় এই সমস্যা হয়েছে। তবে পরবর্তীতে জানা যায়, কোনো সাইবার হামলা নয়, বরং কোম্পানির নিজস্ব নেটওয়ার্কে সাম্প্রতিক একটি আপগ্রেডের ত্রুটির কারণে ডেটা সেন্টারের বিপুলসংখ্যক সার্ভার বন্ধ হয়ে গিয়েছিল। একটি সার্ভার চালু করলে আরেকটি বন্ধ হয়ে যাচ্ছিলÑযা অনেকটা ‘হোয়াক-এ-মোল’ গেমের মতো পরিস্থিতির সৃষ্টি করে। শুক্রবার সকাল নাগাদ মাইক্রোসফট কর্তৃপক্ষ অন্তত দুবার আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, বিপুল চাহিদার কথা মাথায় রেখে প্রতিটি ধাপের স্থিতিশীলতা যাচাই করে ধীরে ধীরে সেবাগুলো পুনরুদ্ধার করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, মাইক্রোসফট ৩৬৫-এর এই ক্লাউড সেবা বিশ্বজুড়ে ৪৫ কোটিরও বেশি মানুষ ব্যবহার করেন। এই দীর্ঘস্থায়ী বিভ্রাট প্রতিষ্ঠানটির সুনামে বড় ধরনের আঘাত হেনেছে। বিনিয়োগ ব্যাংক উইলিয়াম ব্লেয়ারের বিশ্লেষকরা এক নোটে উল্লেখ করেছেন, এর ফলে করপোরেট প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে একটি মাত্র প্রযুক্তি সেবাদাতার ওপর পুরোপুরি নির্ভরশীল থাকার বিষয়টি পুনর্বিবেচনা করতে পারে। যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের সাইবার নিরাপত্তা বিভাগের সহকারী অধ্যাপক লুকা আরনাবোল্ডি বলেন, এই ঘটনা আবারও মনে করিয়ে দিল যে আমরা যাকে ‘ক্লাউড’ বলি, তা আসলে সীমিত ক্ষমতাসম্পন্ন কিছু ফিজিক্যাল সার্ভারের ওপরই নির্ভরশীল। সূত্র : দ্য নিউ ইয়র্ক টাইমস।