NEWSTV24
চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ০৮:২৯ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

চট্টগ্রাম নগরীতে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে নগরের পাঁচলাইশ এলাকার বাড়িটিতে আগুন দেওয়া হয়।বুধবার দিবাগত রাত ২টায় পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক ঘটনাস্থল থেকে জানান, বাড়িটিতে আমাদের তিনজন পুলিশ পাহাড়ায় ছিলেন। হঠাৎ বাসার নিচে পরিত্যক্ত কক্ষে আগুন দেখতে পেয়ে পুলিশ সদস্যরা এগিয়ে আসেন। পরে তারা আগুন নিভিয়ে ফেলেন। তবে কে বা কারা আগুন লাগিয়ে পালিয়ে গেছে তারা তা দেখতে পাননি।তিনি আরও জানান, ভবনটির নিচতলায় কেউ থাকে না। ওই কক্ষে বাড়িটির ১০-১৫ বছরের পরিত্যক্ত জিনিসপত্র ছিল। দ্বিতীয় ও তৃতীয় তলায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দুই ভাইয়ের পরিবার থাকে।ঘটনার পর থেকে ওই বাড়ির আশপাশে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মোজাম্মেল হক।