কোম্পানি কর পাঁচ বছরের জন্য অপরিবর্তিত থাকছেদাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪দুপুরের মধ্যে ১৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাসরামিসা ধর্ষণ ও হত্যা মামলার নথি হাইকোর্টে যাবে আজ‎চার বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য
No icon

শাকিবকে নিয়ে মিষ্টি জান্নাতের ইঙ্গিতপূর্ণ পোস্ট

দ্বিতীয়বারের মতো মা হয়েছেন ঢাকাই চিত্রনায়িকা শবনম বুবলী। পুত্র শেহজাদ খান বীরের পর এবার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। শুক্রবার (৫ জুন) সামাজিক মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে অনুরাগীদের এ সুখবর জানান বুবলী।

নিজের পোস্টে তিনি মেগাস্টার শাকিব খানকে ট্যাগ করেন। নতুন অতিথির আগমনে শাকিব-বুবলীকে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন বিনোদন অঙ্গনের সহকর্মী থেকে শুরু করে অসংখ্য ভক্ত-অনুরাগী। কন্যাসন্তানের জন্মের মধ্য দিয়ে শাকিব খান এখন তিন সন্তানের বাবা।

এ সুখবর প্রকাশের পরপরই একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে আলোচনায় আসেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। বুবলীকে অভিনন্দন জানিয়ে তিনি নিজের ফেসবুক ওয়ালে লেখেন, ‘কন্যাসন্তানের জন্য অনেক অনেক শুভকামনা। শাকিব খান ও শবনম বুবলীকে অভিনন্দন।’

 

তবে শুধু অভিনন্দন জানিয়েই থেমে থাকেননি তিনি। একই পোস্টে আরো লিখেছেন, ‘এই বছরে আরেকজনের জন্যও অগ্রিম শুভেচ্ছা।’ মিষ্টি জান্নাতের এমন মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। অনেকেই ধারণা করছেন, শাকিব খান হয়তো আবারও বাবা হতে যাচ্ছেন। তবে সম্ভাব্য সেই সন্তানের মা কে, সে বিষয়ে কোনো ইঙ্গিত দেননি মিষ্টি।

পোস্টের মন্তব্যের ঘরেও বিষয়টি নিয়ে সরগরম নেটিজেনরা। কেউ কেউ মজার ছলে সম্ভাব্য সেই সন্তানের মা হিসেবে মিষ্টি জান্নাতের নামও উল্লেখ করেন। একজন মন্তব্য করেন, ‘নাম যখন বলেন নাই, সেটা আমরা আপনাকে ধরে নিয়েছি।’

এ মন্তব্যের জবাবে মিষ্টি জান্নাতও রহস্যময় ভঙ্গিতে লেখেন, ‘দিলাম একজনের জন্য, আর নাম আসলো আমার। বুঝলাম না, ভালোই।’