একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বরসৌদি আরব ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্রবৃষ্টি কমে বাড়ছে গরমপ্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন দুপুরে১৪ মাস পর ডলার বিক্রি শুরু করল বাংলাদেশ ব্যাংক
No icon

আমিনবাজারের পাওয়ার গ্রিডে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

সাভারের আমিনবাজারের পাওয়ার গ্রিডে আগুন লেগেছে। আজ মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে এ আগুন লাগে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট।ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার আজ সকালে গণমাধ্যমকে বলেন, আমিনবাজারের আগুন লাগার ঘটনা জানার পাঁচ মিনিটের মধ্যে সেখানে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট চলে যায়। পরে আরও একটি ইউনিট যোগ দেয়।আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি বলে জানান তিনি।