একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বরসৌদি আরব ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্রবৃষ্টি কমে বাড়ছে গরমপ্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন দুপুরে১৪ মাস পর ডলার বিক্রি শুরু করল বাংলাদেশ ব্যাংক
No icon

মিরপুরে ৬ তলা ভবনের গ্যারেজে আগুন

রাজধানীর মিরপুর-১ ঈদগাহ মাঠের পাশে একটি ৬তলা ভবনের নিচতলায় গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।রবিবার (২২ জুন) দিবাগত রাতে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, রবিবার রাত ১১ টা ৪৫ মিনিটে রাজধানীর মিরপুরের একটি ৬তলা ভবনের নিচতলার গ্যারেজে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ১১ টা ৫১ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়।মিরপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে জানিয়ে তিনি আরও বলেন, রাত ১২ টা ২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।আগুনের সূত্রপাত এবং হতাহতের বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।