একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বরসৌদি আরব ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্রবৃষ্টি কমে বাড়ছে গরমপ্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন দুপুরে১৪ মাস পর ডলার বিক্রি শুরু করল বাংলাদেশ ব্যাংক
No icon

এসি বিস্ফোরণে দুই সন্তানসহ স্বামী-স্ত্রী দগ্ধ

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে একটি বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। শুক্রবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তারা হলেন, মোহাম্মদ তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইভা আক্তার (৩০), দুই ছেলে ৯ বছরের তানভীর ও ৭ বছরের তাওহীদ।তুহিনের শরীরের ৪৭ শতাংশ ও তানভীরের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা সংকটাপন্ন। এছাড়া তাওহীদের ৮ ও ইভা আক্তারের শরীরের ১৫ শতাংশ পুড়ে গেছে।ইভা আক্তারের বোন ফারজানা আক্তার বলেন, তার বোনসহ পরিবারের সদস্যরা রাতে বাসায় ঘুমিয়ে ছিলেন। হঠাৎ রাত দেড়টার দিকে এসি বিস্ফোরণ হয়।