‘গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি দেওয়া হচ্ছে, বাড়তি ভাড়া নেওয়ার সুযোগ নেই’হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না জাপানঢাকাসহ ১৫ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আভাসপবিত্র শবে কদর আজ আজ দেশের ৫৩টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
No icon

ঢাকার বাতাস আজ ‘গ্রহণযোগ্য’

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ ৮৩ স্কোর নিয়ে ১৭ নম্বরে অবস্থান করছে ঢাকা। রোববার সকাল ৯টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার এ অবস্থান দেখা গেছে। এই স্কোর বাতাসের মানকে মাঝারি বা গ্রহণযোগ্য বলে নির্দেশ করে।এদিকে, বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ উগান্ডার রাজধানী কাম্পালা ১৭৯ স্কোর নিয়ে শীর্ষে এবং ইন্দোনেশিয়ার জাকার্তাও ১৭৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা ১৬৭ স্কোর নিয়ে তৃতীয় এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই ১৬০ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে। এছাড়া ভারতের দিল্লি আজ ১৫২ স্কোর নিয়ে ৬ নম্বরে অবস্থান করছে।

৫১ থেকে ১০০ স্কোর হলে তাকে মাঝারি বা গ্রহণযোগ্য মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে অস্বাস্থ্যকর বলে মনে করা হয়।এছাড়া ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে খুবই অস্বাস্থ্যকর বলা হয় এবং ৩০১+ একিউআই স্কোরকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)। দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।