‘গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি দেওয়া হচ্ছে, বাড়তি ভাড়া নেওয়ার সুযোগ নেই’হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না জাপানঢাকাসহ ১৫ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আভাসপবিত্র শবে কদর আজ আজ দেশের ৫৩টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
No icon

যাত্রাবাড়ীতে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা

রাজধানীর যাত্রাবাড়ীর পশ্চিম মোমেনবাগের একটি বাসায় স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১৯ জুন) রাতে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- শফিকুর রহমান (৬০) ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিন (৫০)।যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশন) তৌহিদুল হক মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দু জনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানাতে পারব।