‘গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি দেওয়া হচ্ছে, বাড়তি ভাড়া নেওয়ার সুযোগ নেই’হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না জাপানঢাকাসহ ১৫ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আভাসপবিত্র শবে কদর আজ আজ দেশের ৫৩টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
No icon

ঢাকায় বাড়বে শীত

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকার তাপমাত্রা আরও কমছে। যার ফলে শীত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।রবিবার (২১ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে।এ ছাড়া উত্তর/উত্তর-পশ্চিম থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকাল বেলা হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা তাপমাত্রা রেডর্ক করা হয়েছে ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাতের রেকর্ড পাওয়া যায়নি।