ঈদে মিলাদুন্নবীতে বন্ধ বেনাপোল বন্দরের বাণিজ্যরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণসংসদের তৃতীয় অধিবেশন বসছে আগামীকালপাকিস্তানের হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যুযুক্তরাষ্ট্রের ৯০০ পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ কানাডার
No icon

‘নিয়ম মানার হেলমেট’ পাওয়া যায় ১০০ টাকায় ঢাকার ফুটপাতে

রাজধানীতে মোটরসাইকেলে যাত্রী পরিবহন অনেক বেড়েছে। ট্রাফিক আইন অনুযায়ী চালকের সঙ্গে যাত্রীর মাথায়ও হেলমেট থাকতে হয়। নয়তো ট্রাফিক পুলিশ মামলা দিয়ে বসেন। তাই চলতি পথে কেউ পুলিশের মামলা থেকে বাঁচতে, কেউ চুরি যাওয়া থেকে রক্ষা পেতে কেনেন এসব হেলমেট। অনেকে আবার কেনেন কিছুটা কম দামে পাওয়ায়। দামে সস্তা হলেও এসব হেলমেট যাত্রীদের কতটা সুরক্ষা দিতে পারে, তা নিয়ে রয়েছে শঙ্কা। এ যেন কেবলই নিয়ম মানার হেলমেট।