ঈদে মিলাদুন্নবীতে বন্ধ বেনাপোল বন্দরের বাণিজ্যরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণসংসদের তৃতীয় অধিবেশন বসছে আগামীকালপাকিস্তানের হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যুযুক্তরাষ্ট্রের ৯০০ পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ কানাডার
No icon

কালশী বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট

রাজধানীর পল্লবীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সেখানে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয় পাঁচটি ইউনিট। পরে আরও দশটি ইউনিট পাঠানো হয়। এখন আগুন নেভাতে ১৫টি ইউনিট কাজ করছে।তিনি জানান, ঘটনাস্থলে পানির সংকট রয়েছে। এ কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে।এখনও আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নেভানোর কার্যক্রম চলছিল।