প্রশাসনে বড় রদবদলদুপুরের মধ্যে ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ হতে পারে বজ্রবৃষ্টিনিত্যপণ্যের দাম কমবে এই বাজেটের ফলে: স্বরাষ্ট্রমন্ত্রীব্যাংকমুখী নয়, গণমানুষের বাজেট ঘোষণা করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রীব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমাতে চায় সরকার: অর্থমন্ত্রী
No icon

নোয়খালীতে মাদক নিয়ে বিরোধের জেরে প্রাণ গেল স্কুলছাত্রের

নোয়াখালীর সেনবাগে মাদকের বিরোধকে কেন্দ্র করে আরাফাত হোসেন ফাহিম নামে দশম শ্রেণির এক ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাৎক্ষণিক পুলিশ মো. হারুন নামে একজনকে আটক করেছে।বুধবার রাত ৮টার দিকে সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের দেবিসিংহপুর গ্রামের হাজেরা দিঘী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফাহিম বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকার শাহজাহানের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।স্থানীয় লোকজন জানান, দীর্ঘদিন ধরে দেবিসিংহপুর গ্রামের হাজেরা দিঘী এলাকায় মাদক ব্যবসা চলছিল। সম্প্রতি কয়েকজন তরুণ এর প্রতিবাদ করে পাহারা বসালে ক্ষুব্ধ হয়ে হামলা চালায় অভিযুক্ত কিশোর গ্যাং সদস্যরা। এতে ফাহিম, রিফাত ও সাকিব নামে তিনজন গুরুতর আহত হন। পরে নানাবাড়ি থেকে খালার বাড়িতে যাওয়ার পথে ফাহিমকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে মাদক কারবারি হারুন, জাহাঙ্গীর, আবুল খায়ের, মমিনসহ ৭-৮ জন। এতে ঘটনাস্থলে তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সেনবাগ থানার ওসি আবদুর রহিম সরকার জানান, মাদক সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মূল অভিযুক্ত হারুনকে আটক করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে একটি রক্তাক্ত ছোরা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।