ইডেন কলেজে ফিরছে এইচএসসি পাঠদানগণতন্ত্রের প্রতিপক্ষ হয়ে উঠছে ভিউ ও ভাইরাল ব্যবসা?শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে ক্লাস চালুর প্রস্তাবরাশিয়া থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে বাংলাদেশবাড়বে বৃষ্টি, তবে বন্যার আশঙ্কা কম
No icon

যথানিয়মে ও সময়ে আগামীকাল থেকে চলবে মেট্রোরেল

মেট্রোরেল চলবে আগামীকাল রোববার থেকে। মিরপুর–১০ ও কাজীপাড়া স্টেশনে আপাতত মেট্রোট্রেন থামবে না। এই দুটি স্টেশনে যাত্রীসেবা কার্যক্রম বন্ধ থাকবে। আজ শনিবার বিকেলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে নতুন নির্ধারিত সূচি অনুযায়ী মেট্রোরেল চলার কথা জানায়।

ডিএমটিসিএলের জনসংযোগের দায়িত্বে থাকা কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া আজ বেলা ১টার কিছু আগে প্রথম আলোকে বলেন, রোববার থেকে মেট্রোরেল চলবে। সে অনুযায়ী প্রস্তুতি চলছে। তিনি বলেন, মেট্রোরেল পরিচালনাকারী দলের সঙ্গে ডিএমটিসিএলের বৈঠক চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত আজ বিকেলে জানিয়ে দেওয়া হবে।