ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে: পেন্টাগনএকাদশে চূড়ান্ত ভর্তি শুরু আজ, জিপিএ-৫ পেয়েও কলেজ পাননি ২২০৫ জনঅপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধপাঁচ গাড়িতে আগুন, আট ককটেল বিস্ফোরণ, ৩৪০ চেকপোস্টঅপ্রতিম হত্যার রহস্য উদঘাটনের দাবি পুলিশের, দুপুরে সংবাদ সম্মেলন
No icon

বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন

রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম।   মঙ্গলবার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে এ কথা বলেন তিনি।প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছিলেন যে, যদি কম সংস্কার হয় তাহলে এ বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা হবে। আর যদি রাজনৈতিক দলগুলো বা অংশীজনরা অন্তর্বর্তী সরকারের কাছে আরও বেশি সংস্কার চায় তাহলে এটা আরও ছয় মাস লাগতে পারে।শফিকুল আলম বলেন, নির্বাচনের সময় নির্ভর করছে আমাদের অংশীজনদের চাওয়ার ওপর। আমাদের সঙ্গে সংলাপে তারা তাদের ইচ্ছা প্রকাশ করবেন, কতটুকু সংস্কার তারা চান। সংস্কার একটা দেশের জন্য চলমান প্রক্রিয়া। কিন্তু এই অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক। জুলাই অভ্যুত্থানের একটা মূল আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র সংস্কার। রাষ্ট্র সংস্কারের জন্য এসব সংস্কার কমিশন করা হয়েছে।শফিকুল ইসলাম বলেন, জনগণ মনে করে যদি অন্তর্বর্তী সরকার থাকে, তাহলে অনেকগুলো সংস্কার করা সম্ভব হবে। সংস্কার প্রয়োজন একটি সুন্দর নির্বাচনের জন্য। সুষ্ঠু নির্বাচনের জন্য অংশীজনদের সঙ্গে প্রধান উপদেষ্টা ও সংস্কার কমিশনগুলো আলোচনা করবে। এই আলোচনার ওপরই সিদ্ধান্ত নেওয়া হবে।