→ শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ১২, ১৫ ও ১৮ দিনের লম্বা ছুটি→ প্রাথমিকের প্রায় সব, মাধ্যমিকের ৮৩ শতাংশ বই পৌঁছেছে উপজেলায়→ মেডিকেল-ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ→ পুলিশের ১৪ কর্মকর্তার দায়িত্বে রদবদল→ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হওয়ার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ
No icon

গানম্যান পেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ব্যক্তিগত নিরাপত্তায় গানম্যান পেলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১৩ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। 

এর আগে গত (১২ জানুয়ারি) ডা. শফিকুর রহমানকে গানম্যান দেওয়ার জন্য পুলিশ মহাপরিদর্শকের কাছে একটি পত্র পাঠানো হয় বলে জানা গেছে। এসংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ডা. শফিকুর রহমানের ক্ষেত্রে উচ্চমাত্রার নিরাপত্তা ঝুঁকি বা হুমকি বিদ্যমান।