→ প্রধানমন্ত্রীর জাপান সফরে একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা→ মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার→ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩→ জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলা, নিহত ৭→ বিভেদ কমিয়ে জয়ের কৌশল বিএনপির
No icon

হাম ও হামের উপসর্গে মৃত্যু সাড়ে ৩০০ ছাড়াল

গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে তিন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছিল, আর ছয়জন হামের উপসর্গে আক্রান্ত ছিল। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫২ জনে।

শনিবার (৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।