আসন্ন নির্বাচনে উচ্চশিক্ষিত প্রার্থীর রেকর্ড উপস্থিতি১১-১২ ফেব্রুয়ারি দেশের সব দোকান-বিপণীবিতান বন্ধনির্বাচনে প্রভাব ফেলবেন অর্ধেক নারী ভোটাররমজানে অফিসের নতুন সময় নির্ধারণনতুন প্রধানমন্ত্রীর শপথ ১৫ বা ১৬ ফেব্রুয়ারি: প্রেস সচিব
No icon

গাজায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, নিহত ২০৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডজুড়ে ফের ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। ভয়াবহ এই হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে পৌঁছেছে কমপক্ষে ২০৫ জনে। নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে। আহত হয়েছেন আরও বহু মানুষ।  চ্যানেলটি তাদের সরাসরি সম্প্রচারিত আপডেটে জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতির অবসান ঘটিয়েছে ইসরায়েল এবং এরপর অবরুদ্ধ এই উপত্যকা জুড়ে বিমান হামলা শুরু করেছে। বর্বর এই হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ২০৫ জন ফিলিস্তিনির নিহত এবং অন্যান্য আরও অনেকের আহত হওয়ার খবর পাওয়া গেছে।চলতি বছরের ১৯ জানুয়ারি হামাসের সাথে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজায় এটিই ইসরায়েলের সবচেয়ে বড় হামলা।গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ভোরে উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বোমা হামলায় ২০৫ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।