চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসে আগুনজাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধামহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজজ্বালানি সংকট: ফিলিপাইনে ‘জরুরি অবস্থা’ ঘোষণাশনিবারও প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত
No icon

অর্ধশত অবৈধ ভারতীয়কে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

অবৈধ ভারতীয় অভিবাসীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিলো যুক্তরাষ্ট্র। একটি বিশেষ ফ্লাইটে আরও অর্ধশত ভারতীয়কে ফেরত পাঠিয়েছে দেশটি। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি

গণমাধ্যমটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে অবৈধভাবে প্রবেশ করা ৫৪ ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। এদের সবাই হরিয়ানা রাজ্যের বিভিন্ন জেলার বাসিন্দা। গতকাল রবিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তারা পৌঁছান। পুলিশ জানিয়েছে, এই যুবকরা তথাকথিত ‘ডনকি রুট’ তথা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন।