সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস৯টি পাম্প ঘুরেও মেলেনি এলপি গ্যাসওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুনসংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল ঘোষণা আজগরমের পর স্বস্তি: সারাদেশে ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস
No icon

মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যখন আলোচনার পথ খুঁজছে, ঠিক তখনই মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক শক্তি আরও বাড়ানোর পরিকল্পনা করছে পেন্টাগন। এই প্রক্রিয়ার অংশ হিসেবে সেখানে আরও কয়েক হাজার অতিরিক্ত সেনা পাঠানো হচ্ছে। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।নাম প্রকাশ না করার শর্তে ওই দুই কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের বিশেষায়িত ৮২তম এয়ারবর্ন ডিভিশন -এর কয়েক হাজার সেনাকে মধ্যপ্রাচ্যে পাঠানো হবে। তবে এই সেনাদের ঠিক কোন দেশে মোতায়েন করা হবে এবং তারা কবে নাগাদ সেখানে পৌঁছাবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানাননি তারা।এ বিষয়ে মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা রয়টার্সকে হোয়াইট হাউসের সঙ্গে কথা বলার পরামর্শ দেয়। তবে হোয়াইট হাউস এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।