→ প্রধানমন্ত্রীর জাপান সফরে একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা→ মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার→ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩→ জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলা, নিহত ৭→ বিভেদ কমিয়ে জয়ের কৌশল বিএনপির
No icon

ইরানে ব্যর্থতা থেকে মনোযোগ সরাতে লেবাননে সেনা মোতায়েন নেতানিয়াহুর?

ইরানকে ঘিরে সম্ভাব্য সমঝোতার প্রেক্ষাপটে রাজনৈতিকভাবে কঠিন অবস্থায় পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিশ্লেষকদের মতে, যুদ্ধ এখনও কোনো না কোনোভাবে চলছে তা নিজ দেশের জনগণকে দেখাতেই অন্তত একটি ফ্রন্ট সক্রিয় রাখছেন তিনি। আল জাজিরার এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। 

এ কারণেই দক্ষিণ লেবাননে অতিরিক্ত সেনা মোতায়েনের তৎপরতা দেখা যাচ্ছে বলে ধারণা করছেন সমর বিশ্লেষকরা।