আগস্টে তফসিলের জোর প্রস্তুতি ইসিতেট্রাম্পের হুমকির পর ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা শুরুতাপমাত্রা নিয়ে নতুন তথ্যআজ ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূতশিল্পে গ্যাস সংকট দ্রুত সমাধানের নির্দেশ প্রধানমন্ত্রীর
No icon

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যেও কমল তেলের দাম

ইরানে নতুন করে মার্কিন বাহিনীর বিমান হামলার পরও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় দুপুর ১টা পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২৯ ডলার বা ১ দশমিক ৪২ শতাংশ কমে ৮৯ দশমিক ৪৫ ডলারে নেমে আসে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৫৬ সেন্ট বা শূন্য দশমিক ৬৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৩ দশমিক ৯০ ডলারে লেনদেন হয়।

এর আগের কার্যদিবসে অবশ্য তেলের দামে বড় উল্লম্ফন দেখা যায়। সেদিন ব্রেন্ট ক্রুডের দাম ৭ দশমিক ৯১ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৬ দশমিক ৫৬ শতাংশ বেড়েছিল, যা চলমান সংঘাতের সময়ের অন্যতম বড় মূল্যবৃদ্ধি। এর আগে মঙ্গলবার পাঁচ মাসের সংঘাতে সাময়িক বিরতির খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৫ শতাংশ কমে গিয়েছিল।

এদিকে, ইরানের অভ্যন্তরে বিভিন্ন সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে রাতভর ব্যাপক বিমান হামলা চালিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মার্কিন সময় বুধবার (২৯ জুলাই) রাত ৮টায় হামলা শুরু হয়। পরে ইরানের দক্ষিণাঞ্চলের একাধিক প্রদেশ ও দ্বীপে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছে প্রেস টিভি।