→ প্রধানমন্ত্রীর জাপান সফরে একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা→ মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার→ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩→ জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলা, নিহত ৭→ বিভেদ কমিয়ে জয়ের কৌশল বিএনপির
No icon

চীনে পৌঁছেছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন চীনের সীমান্তবর্তী শহর ডান্ডংয়ে পৌঁছেছেন বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন সংবাদমাধ্যম। সম্প্রতি উভয় দেশের মধ্যে উন্মোচিত নতুন ইয়ালু নদী সেতু (New Yalu River Bridge) ব্যবহার করে তিনি চীন সফর করছেন।

দক্ষিণ কোরিয়ার সরকারি সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। বিশ্লেষকদের মতে, এই সফর চীন ও উত্তর কোরিয়ার মধ্যকার দৃঢ় অর্থনৈতিক অংশীদারিত্ব এবং আঞ্চলিক বাণিজ্যের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। বিশেষ করে, ১৯৫০-১৯৫৩ সালের কোরিয়ান যুদ্ধে চীনের অংশ নেওয়ার বার্ষিকীর ঠিক একদিন আগে কিমের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। 

খবরে বলা হয়, সম্প্রতি দীর্ঘ ১২ বছরের দীর্ঘসূত্রিতা কাটিয়ে চালু হওয়া চার লেনের এই নতুন সেতুটি দুই দেশের মধ্যকার বাণিজ্য ক্ষেত্রে বড় ধরনের লজিস্টিক বাধার অবসান ঘটাবে। এর মাধ্যমে ভারী কার্গো ট্রাক এবং কনটেইনারবাহী যান চলাচল আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

বিশ্লেষকদের অভিমত, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বেইজিং এবং মস্কোর সঙ্গে ঐক্যবদ্ধভাবে নিজেদের অবস্থান সুসংহত করতে কিম জং উন তার বৈদেশিক নীতিতে আরও বেশি সক্রিয় হয়ে উঠেছেন। চীন উত্তর কোরিয়ার অন্যতম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং প্রধান কূটনৈতিক মিত্র হওয়া সত্ত্বেও সাম্প্রতিক সময়ে পিয়ংইয়ং মস্কোর সঙ্গেও সম্পর্ক জোরদার করেছে। সূত্র: আল জাজিরা।