ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রীস্থানীয় নির্বাচন এককভাবে করবে জামায়াতমালয়েশিয়াকে হারিয়ে পঞ্চম বাংলাদেশইরাক থেকে ড্রোন হামলার পর সৌদির প্রধান তেল পাইপলাইন বন্ধডেঙ্গুতে সেপ্টেম্বরের ১১ দিনে আগস্টের চেয়ে বেশি মৃত্যু
No icon

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: হাসনাত আবদুল্লাহ

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। জুলাই আহত ও গেল ১৭ বছর ধরে যারা নির্যাতিত হয়েছেন তাদের মুখ দেখানোর জায়গা নেই বলে মন্তব্য করেন তিনি। 

রোববার (২৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের ২১তম বৈঠকে এসব কথা বলেন এনসিপির এ সংসদ সদস্য। হাসনাত আবদুল্লাহ বলেন, একটা কাঠামোগত পরিবর্তনের জন্য আমাদের সবার লড়াই ছিল। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি এটা ২০১৪ সালের সংসদ হতো তা হলে যে প্রস্তাবগুলো এ পাশ (বিরোধী দল) থেকে দেওয়া হয়েছে ঐকমত্য কমিশন থেকে দেওয়া হয়েছে, এ সংসদের একজনকেও খুঁজে পাওয়া যেত না এ সংস্কারের বিপক্ষে অবস্থান নিতো।