ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রীস্থানীয় নির্বাচন এককভাবে করবে জামায়াতমালয়েশিয়াকে হারিয়ে পঞ্চম বাংলাদেশইরাক থেকে ড্রোন হামলার পর সৌদির প্রধান তেল পাইপলাইন বন্ধডেঙ্গুতে সেপ্টেম্বরের ১১ দিনে আগস্টের চেয়ে বেশি মৃত্যু
No icon

শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের করতে হবে: অ্যাডভোকেট আতিকুর রহমান

ঝিনাইদহ জেলা  শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন। তিনি বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বিদ্যমান সর্বনিম্ন মজুরিতে একটি শ্রমিক পরিবারের ন্যূনতম জীবনযাপনও সম্ভব হচ্ছে না।
১১ জুলাই শনিবার ঝিনাইদহ শিশু একাডেমিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
আতিকুর রহমান বলেন, ২০২৩ সালে শিল্পখাতের শ্রমিকদের সর্বনিম্ন মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হলেও বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এ মজুরি জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য পর্যাপ্ত নয়। শ্রমিকদের ন্যায্য জীবনমান নিশ্চিত করতে সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ সময়ের দাবি বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে শ্রমিকদের প্রতি বৈষম্যহীন আচরণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি শ্রমজীবী মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে তাদের জন্য বাধ্যতামূলক রেশনিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
ঝিনাইদহ   জেলা সভাপতি হারুন-উর-রশীদ এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রধান উপদেষ্টা ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।