ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রীস্থানীয় নির্বাচন এককভাবে করবে জামায়াতমালয়েশিয়াকে হারিয়ে পঞ্চম বাংলাদেশইরাক থেকে ড্রোন হামলার পর সৌদির প্রধান তেল পাইপলাইন বন্ধডেঙ্গুতে সেপ্টেম্বরের ১১ দিনে আগস্টের চেয়ে বেশি মৃত্যু
No icon

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজধানীর পল্টন মোড়ে সমাবেশ ও গণমিছিল করার ঘোষনা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।আজ শনিবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ঢাকা মহানগর দক্ষিণের থানা নেতাদের সমন্বয়ে অনুষ্ঠিত যৌথসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, ৫ আগস্ট বেলা ১১টা থেকে সমাবেশ শুরু হয়ে জোহরের আগে গণমিছিল অনুষ্ঠিত হবে। গণমিছিলে নেতৃত্ব দেবেন দলের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।নগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা কে এম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন নগর দক্ষিণের সহসভাপতি জিএম রুহুল আমীন, আলহাজ আনোয়ার হোসেন, এমএইচ মোস্তাফা, আলহাজ আব্দুল আউয়াল প্রমুখ।