→ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩→ জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলা, নিহত ৭→ বিভেদ কমিয়ে জয়ের কৌশল বিএনপির→ হরমুজ প্রণালিতে সাতটি জাহাজে আগুন→ ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিতের নির্দেশ
No icon

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

সাম্প্রতিক বিষয়াবলি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়েছে।আমন্ত্রণপত্রে বলা হয়েছে, সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। এ সংবাদ যথাযথভাবে প্রচারের জন্য বিভিন্ন গণমাধ্যম থেকে একজন করে রিপোর্টার ও ফটো সাংবাদিক পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।আমন্ত্রণপত্রে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের।