→ ঢাকায় এক শতাংশের কম জায়গাতেও ভবন→ ঢাকায় এক শতাংশের কম জায়গাতেও ভবন→ বাংলাদেশে আসার পথে ইন্দোনেশিয়ায় বিস্ফোরকবাহী জাহাজ জব্দ→ চুক্তি সমঝোতা ছাড়াই শেষ হলো জলবায়ু সম্মেলন→ এইচএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ আজ
No icon

ঠাকুরগাঁও উপনির্বাচনে অনিয়মে ইসির ব্যর্থতা প্রকাশ পেয়েছে:

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকালে মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনের নানা অনিয়মের অভিযোগ এনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। গোলাম পরওয়ার বলেন, ‘ঠাকুরগাও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু হচ্ছে বলে অসত্য তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী। যা খুবই দু:খজনক।’

তিনি অভিযোগ করে বলেন, ‘ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা ভোটারদের হুমকি ধামকি দিয়ে ভোট কেন্দ্রে যেতে বাঁধা দিয়েছে।’ নির্বাচন কমিশনকে নানা অনিয়মের কথা জানালেও কমিশন ব্যর্থতার পরিচয় দিয়েছে বলেও অভিযোগ করেন মিয়া গোলাম পরওয়ার।

এ সময় তিনি দলীয় লোকদের আইডি কার্ড ছাড়াই পোলিং ও প্রিসাইডিং অফিসার বানিয়ে নির্বাচনের ফলাফল অনুকূলে আনার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন।