পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হাতছাড়া বাংলাদেশেরজাতিসংঘকে আরও কার্যকর ভূমিকায় চান বিশ্বনেতারানিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রীবাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়বাস ভাড়া বাড়ানো নিয়ে বৈঠক
No icon

টেস্ট চ‍্যাম্পিয়নশিপের শিরোপা জিতলো দক্ষিণ আফ্রিকা

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য শেষ ২৪ বলে প্রয়োজন ছিল ২৬ রান, হাতে ৬ উইকেট। এমন সমীকরণও মেলাতে পারেনি প্রোটিয়ারা! হাত ছোঁয়া দূরত্বে যেয়েও শিরোপা হারানো যেন তাদের নিয়তি হয়ে উঠেছিল! 'চোকার' তকমার সেই দুঃস্বপ্ন নিশ্চয়ই লর্ডসেও তাড়া করেছিল টেম্বা বাভুমাদের! তবে এবার ব্যাটকে রীতিমতো তলোয়ার বানিয়ে দলের ঢাল হয়ে দাঁড়ালেন এইডেন মার্করাম। তার সেঞ্চুরিতেই চোকার তকমা ঘুচিয়ে সাদা পোশাকে বিশ্ব চ্যাম্পিয়ন হলো দক্ষিণ আফ্রিকা।