মিশরের ভূমিকম্পে ইসরায়েলে কম্পন, ক্ষতির খবর নেইবৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে আগামী ৩ থেকে ৪ দিনবন্যা নিয়ে দুঃসংবাদএনআইডি সংশোধন সহজ করতে ইসির কমিটিএমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের বদলি চালু
No icon

চট্টগ্রামে বৃষ্টির জয়, দ্বিতীয় টি-টোয়েন্টি

অপেক্ষা অনেক হলো। আর কত? প্রতীক্ষার অবসান না হওযায় শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হলেন ম্যাচ রেফারি। তাতে চট্টগ্রামে জয় হলো বৃষ্টির। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি আজ বেলা ২টায় শুরু হওয়ার কথা ছিল। 

তবে মাঠে বল গড়ানো দূরের কথা  নির্ধারিত সময়ের হিসেবে টস করতেও মাঠে নামতে পারেননি দুই দলের অধিনায়ক। নামবে কি করে? দিনের শুরু থেকেই যে চট্টগ্রামের আকাশ কাঁদতে শুরু করেছে। পরে অনেক অপেক্ষার পরেও যখন থামল  না আকাশের কান্না তখন ম্যাচ সকলে হোটেলে ফিরতেই বাধ্য হলেন। 

আজকের ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সিরিজ হারার কোনো শঙ্কা আর থাকল না বাংলাদেশের।