জাতিসংঘকে আরও কার্যকর ভূমিকায় চান বিশ্বনেতারানিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রীবাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়বাস ভাড়া বাড়ানো নিয়ে বৈঠকজাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ১১৯ কোটি টাকা বরাদ্দ
No icon

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভোটারদের উপস্থিতিতে হয়েছে ভোট। বিসিবি কার্যালয়ের বোর্ড রুমে ভোট দিয়েছেন সবাই।

বিকেল চারটায় ভোট শেষ হওয়ার পরে ফল গণণা শেষ হয় সন্ধ্যায় ছয়টায়। প্রাপ্ত ভোটে ঢাকার ক্লাব থেকে জিতেছেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা: মাহবুব শামীম, সাকেফ আহমেদ সালাম। ক্লাব ক্যাটাগরি থেকে লড়েছেন ১৬ জন। পরিচালক নির্বাচিত হয়েছেন ১২ জন। হেরে যাওয়া প্রার্থীরা হলেন বোরহানুল পাপ্পু, আমজাদ হোসেন, ফায়াজুর রহমান মিতু এবং ইমরোজ আহমেদ। যেখানে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়েছেন তামিম ইকবাল। দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পেয়েছেন সাইদ ইব্রাহিম আহমেদ এবং ইশরাফিল খসরু। এরপর মাসুদুজ্জামান ৭০ এবং ফয়সাল ইয়াসির পেয়েছেন ৬৮ ভোট।