মিশরের ভূমিকম্পে ইসরায়েলে কম্পন, ক্ষতির খবর নেইবৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে আগামী ৩ থেকে ৪ দিনবন্যা নিয়ে দুঃসংবাদএনআইডি সংশোধন সহজ করতে ইসির কমিটিএমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের বদলি চালু
No icon

জার্সি বদলাতে হচ্ছে মিশরকে, কারণ হিসেবে ফিফা যা বলছে

এক যুগ পর বিশ্বকাপের মূল আসরে ফেরার আনন্দে নতুন জার্সি উন্মোচন করেছিল মিশর। তবে টুর্নামেন্ট শুরুর আগেই তাদের সেই উচ্ছ্বাসে কিছুটা ভাটা পড়েছে। কারণ জার্সির নকশা নিয়ে আপত্তি জানিয়ে পরিবর্তনের নির্দেশ দিয়েছে ফিফা। 

ফিফার আপত্তির কেন্দ্রে রয়েছে দুটি বিষয়—মিশরের লোগোতে থাকা সাতটি তারকা এবং খেলোয়াড়দের নাম ও নম্বর লেখার জন্য ব্যবহৃত সোনালি রং।

আফ্রিকান ফুটবলের অন্যতম সফল দেশ মিশর। আফ্রিকান কাপ অব নেশনসে সর্বোচ্চ সাতবার শিরোপা জয়ের স্মারক হিসেবে জাতীয় দলের প্রতীকে সাতটি তারকা ব্যবহার করা হয়। তবে বিশ্বকাপের মঞ্চে সেই তারকাগুলো আর রাখা যাচ্ছে না।

ফিফার নিয়ম অনুযায়ী, জাতীয় দলের জার্সিতে থাকা তারকা শুধুমাত্র বিশ্বকাপ জয়ের প্রতীক হিসেবে ব্যবহৃত হতে পারে। সে কারণেই ব্রাজিলের জার্সিতে পাঁচটি, ইতালি ও জার্মানির জার্সিতে চারটি এবং আর্জেন্টিনার জার্সিতে তিনটি তারকা রয়েছে। বিশ্বকাপ না জিতেও উরুগুয়ে বিশেষ অনুমতিতে চারটি তারকা ব্যবহার করে, কারণ তারা ১৯২৪ ও ১৯২৮ অলিম্পিকে ফুটবলে স্বর্ণপদক জিতেছিল।