বাস ভাড়া বাড়ানো নিয়ে বৈঠকজাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ১১৯ কোটি টাকা বরাদ্দদেশের ৬ জেলায় বজ্রবৃষ্টির আভাসএমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী আটকশিক্ষাপ্রতিষ্ঠানের অব্যবহৃত জমিতে হবে সৌরবিদ্যুৎ উৎপাদন, বনায়ন
No icon

বাংলাদেশকে উড়িয়ে অস্ট্রেলিয়ার প্রতিশোধ

টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে হারানো যে সহজ হবে না, তা আগে থেকেই জানা ছিল বাংলাদেশের। তবে সফরকারীরা কতটা দাপট দেখাবে, সেটিই ছিল দেখার বিষয়। শেষ পর্যন্ত সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে পুরো সিরিজজুড়েই অসহায় আত্মসমর্পণ করতে হলো স্বাগতিকদের।

ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারার জবাব টি-টোয়েন্টিতে দারুণভাবেই দিল অস্ট্রেলিয়া। তিন ম্যাচের সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার পাশাপাশি ২০২১ সালে বাংলাদেশের মাটিতে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারের আক্ষেপও মিটিয়ে নিল মিচেল মার্শের দল।চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৮ উইকেটে তোলে মাত্র ১০৯ রান। জবাবে অস্ট্রেলিয়া মাত্র ১১ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। ৭ উইকেটের এই জয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রথম হোয়াইটওয়াশের রেকর্ড গড়ে দেয়। সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেট ও দ্বিতীয় ম্যাচে ৭ রানে জিতেছিল অস্ট্রেলিয়া। তবে শেষ ম্যাচে তারা আরও বেশি আধিপত্য দেখিয়ে নিজেদের শক্তিমত্তার স্পষ্ট বার্তা দিয়েছে।

 

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ছিল হতাশাজনক। শুরু থেকেই একের পর এক ব্যাটসম্যান উইকেটে এসে দ্রুত বিদায় নিয়েছেন। দায়িত্বশীল ইনিংস কিংবা প্রতিরোধ গড়ার মানসিকতা- কোনোটিই চোখে পড়েনি। ফলে রান সংগ্রহের চেয়ে উইকেট হারানোর মিছিলই যেন দীর্ঘ হয়েছে।