বাস ভাড়া বাড়ানো নিয়ে বৈঠকজাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ১১৯ কোটি টাকা বরাদ্দদেশের ৬ জেলায় বজ্রবৃষ্টির আভাসএমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী আটকশিক্ষাপ্রতিষ্ঠানের অব্যবহৃত জমিতে হবে সৌরবিদ্যুৎ উৎপাদন, বনায়ন
No icon

জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

তৃতীয় ওয়ানডে জিম্বাবুয়েকে ৭ ইউকেটে হারিয়েছে বাংলাদেশ। ফলে হোয়াইটওয়াশ থেকে রক্ষা পেল টাইগাররা। আগের দুই ম্যাচের ব্যাটিং ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। তবে এদিন সব ব্যর্থতা পেছনে ফেলে দাপুটে ব্যাটিং করেছে বাংলাদেশ। ২০০ রানের মামুলি লক্ষ্যে ওপেনিং জুটিতেই ১৫১ রান যোগ করেন সৌম্য সরকার ও তানজিদ হাসান। তানজিদ হাসান করেন ৯৪ রান।বাংলাদেশ সময় শনিবার হারারেতে শরিফুলের ৪ উইকেটের তোপে ১৫১ রানে ৭ উইকেট হারানো জিম্বাবুয়ে মাধেভেরে ও ব্রাড ইভান্সের জোড়া ফিফটিতে ১৯৯ রানে অলআউট হলে, হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ২০০ রান।এক শ পেরোতেই জিম্বাবুয়ের ৬ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। তবে এরপর ব্রাড ইভান্সের ফিফটিতে টাইগারদের দুই শ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে স্বাগতিকেরা। তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আগে ব্যাট করে ৪৮.১ ওভারে ১৯৯ রান করেছে জিম্বাবুয়ে।

টসে হেরে ব্যাট করতে নেনে ষষ্ঠ ওভারে প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। আগের ম্যাচে সেঞ্চুরি করা বেন কারান ফেরেন দুই অঙ্ক না ছুঁয়েই, ১৩ বলে ২ করে শরীফুলের শিকার হন তিনি। পরের ওভারেই আরেক ওপেনার ব্রায়ান বেনেটকে ফেরান তাসকিন আহমেদ। ১৯ বল খেলে ৬ রান করে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। ১৭ রানে ২ উইকেট হারায় জিম্বাবুয়ে। ১৩তম ওভারে পতন হয় তৃতীয় উইকেটের। উইকেটে ছটফট করতে থাকা ক্রেইগ আরভিন ২০ বল খেলে ৫ রান নিয়ে শরীফুলের দ্বিতীয় শিকার হন। দলের রান তখন মাত্র ২৭।

এরপর ইনোসেন্ট কাইয়া ও ওয়েসলি মাধেভেরের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল জিম্বাবুয়ে। কিন্তু বোলিংয়ে ফিরে তাসকিন ভেঙে দেন সেই জুটি। ২৭তম ওভারে ফেরান কাইয়াকে। ৫১ রানের জুটি ভেঙে কাইয়া ফেরেন ৬৭ বলে ২৫ করে। তবে মাধেভেরে ব্যাট করতে থাকেন সাচ্ছন্দ্যে, তুলে নেন ফিফটি। ৪০.২ ওভারে ১৫১ রানে এসে তার উইকেট হারায় জিম্বাবুয়ে। ৭৪ বলে ৭৫ রান করা মাধেভেরেকে ফেরান তানভীর ইসলাম। অবশ্য এর আগে তিনি সিকান্দার রাজার (২৫ বলে ১১) উইকেটও নেন তিনি। ক্লিভ মাদান্দেকে (১) ফেরান শরীফুল, যা তার তৃতীয় শিকার।এদিকে মাধেভেরে ফেরার আগেই থিতু হয়ে যান ব্রাড ইভান্স। আগের ম্যাচে দারুণ ব্যাট করা এই অলরাউন্ডার আজ তুলে নেন ফিফটি। তার ৪৩ বলে ৫০ রানে ভর করেই দুই শর কাছাকাছি পৌঁছায় জিম্বাবুয়ে। শরীফুল ৪৪ রানে ৪, তাসকিন ৩২ রানে ২ ও তানভীর ৩৭ রানে নেন ২ উইকেট। ১ উইকেট নেন সাইফুদ্দিন।