→ রাজস্থানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন নিহত→ সোমবার এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী→ পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা→ টানা বৃষ্টিতে সাত জেলায় ফসলের ব্যাপক ক্ষতি→ রাজধানীতে গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ শিশুর মৃত্যু
No icon

সেপ্টেম্বরে ৩ লঘুচাপ, স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

দেশে সেপ্টেম্বর মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। তবে এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।এর মধ্যে একটি লঘুচাপ নিম্নচাপে রূপ নিতে পারে। এ ছাড়া এ মাসে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ এবং ভারি বৃষ্টিপাতের কারণে কয়েকটি অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা হতে পারে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রদানের জন্য গঠিত বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভায় সেপ্টেম্বর মাসের এ পূর্বাভাস দেওয়া হয়।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে দেশে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।এর প্রভাবে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। মৃদু তাপপ্রবাহে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং মাঝারি তাপপ্রবাহে ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে।এ ছাড়া সেপ্টেম্বর মাসে দেশে তিন থেকে পাঁচ দিন বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে। বঙ্গোপসাগরে এক থেকে তিনটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে।এর মধ্যে একটি লঘুচাপ নিম্নচাপে পরিণত হতে পারে।