মির্জা আব্বাস আইসিইউতে, চলছে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতিজাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধাযেসব জেলায় দুপুরের মধ্যে ঝড়ের শঙ্কাইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৫০, ভবন ক্ষতিগ্রস্তপ্রথম দিনে নতুন রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন
No icon

দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত ৩টা থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার মধ্যরাত থেকে কুয়াশার কারণে এ নৌরুটগুলোতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত ৩টার দিকে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। পরে দুর্ঘটনা এড়াতে রাত ৩টা থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়।এ বিষয়ে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ম্যানেজার মো. সালাউদ্দিন বলেন, দুর্ঘটনা এড়াতে রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে। এ রুটে ছোট বড় মিলে মোট ১২টি ফেরি চলাচল করছে।