ঢাকা-কোরিয়া ফ্লাইট পরিচালনা স্থগিতঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাসপ্রধানমন্ত্রীর জন্যও প্রথম সংসদরাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের ছাড় চেয়েছে বাংলাদেশত্রয়োদশ সংসদ বসছে আজ, প্রথমবার স্পিকারের চেয়ার শূন্য
No icon

পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ টন আতপ চাল চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে

পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ টন আতপ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে একটি জাহাজ।

শনিবার খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এমভি মারিয়াম এই চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে।

এতে বলা হয়, গত ৩১ জানুয়ারি সম্পাদিত জিটুজি চুক্তির আওতায় পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ টন আতপ চাল নিয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসেছে।

জাহাজের চালের নমুনা পরীক্ষা সম্পন্ন করার পর সেগুলো খালাস করা শুরু হয়েছে।