ঢাকা-কোরিয়া ফ্লাইট পরিচালনা স্থগিতঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাসপ্রধানমন্ত্রীর জন্যও প্রথম সংসদরাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের ছাড় চেয়েছে বাংলাদেশত্রয়োদশ সংসদ বসছে আজ, প্রথমবার স্পিকারের চেয়ার শূন্য
No icon

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ৫ আগস্ট বন্ধ থাকবে সব ব্যাংক

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ৫ আগস্ট দেশের সব তফসিলি ব্যাংকে লেনদেনসহ ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের জারি করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে। 

বাংলাদেশ ব্যাংকের পরিচালক (ডিওএস) গাজী মো. মাহফুজুল ইসলাম সই করা ওই সার্কুলারে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ২ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ৫ আগস্ট ২০২৫ তারিখ এক দিনের জন্য সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।