আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজপে স্কেলের গেজেট জারির সম্ভাব্য তারিখ প্রকাশভারত-বাংলাদেশ ট্রেন পরিষেবা ফের চালুর উদ্যোগ, ঢাকায় শুরু হচ্ছে বৈঠকহরমুজ প্রণালিতে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশদুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির আভাস
No icon

টিকে থাকার লড়াইয়ে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় চালুর মাধ্যমে স্বাভাবিক পরিস্থিতির বার্তা দিতে চাইছে ইরান। এমন মন্তব্য করেছেন কিংস কলেজ লন্ডনের আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক শিক্ষক রব গাইস্ট পিনফোল্ড।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে তিনি বলেন, ‘পরিস্থিতি আপাতত সরাসরি যুদ্ধের ধাপ পেরিয়ে এসেছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র প্রতিযোগিতা এখনো চলছে। উভয় পক্ষই নিজেদের শক্ত অবস্থান তুলে ধরতে চাইছে।’ ইরানের প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, ‘তেহরান আপাতত জটিল ইস্যুগুলো নিয়ে ভাবছে না। তারা সবার আগে যুদ্ধ থামাতে আগ্রহী। একই সঙ্গে হরমুজ প্রণালি খুলে দেওয়ার দিকেও গুরুত্ব দিচ্ছে তারা।