মালয়েশিয়ায় ৭.১ মাত্রার ভূমিকম্পের আঘাত১৬ বছর পূর্ণ হলেই এনআইডি দেবে ইসিপ্রশাসনের গুরুত্বপূর্ণ পদে রদবদল করছে সরকারলঘুচাপের প্রভাবে চার বিভাগে বৃষ্টির আভাসবইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
No icon

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি চার দিনের রিমান্ডে

রাজধানীর আশুলিয়া থানার হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মোদ্দাসের খান জ্যোতির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (১৪ সেপ্টেম্বর) তাকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক আবু তাহের মিয়া মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।