বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীজামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত: ইরনাইরানে হামলা শুরু করেছে ইসরায়েলছুটির দিনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করছেন তারেক রহমান
No icon

পদ্মা সেতু প্রকল্পের খরচ কমল ১৮২৫ কোটি টাকা

বিদ্যুৎ জালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিগত সরকার পদ্মা সেতু প্রকল্পের সর্বশেষ প্রাক্কলিত ব্যয় ধরেছিল ৩২ হাজার ৬০৫ কোটি ৫২ লাখ টাকা।ব্যয় সংকোচননীতি এগুলো প্রচেষ্টা করে সর্বশেষ চূড়ান্ত ব্যয় দাঁড়িয়েছে ৩০ হাজার ৭৭০ কোটি ১৪ লাখ টাকা। এখানে প্রায় ১ হাজার ৮৩৫ কোটি টাকা সাশ্রয় হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শরীয়তপুরের জাজিরা সার্ভিস এরিয়া-২ এর কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এর আগে তিনি পদ্মা সেতু পরিদর্শন করেন।তিনি বলেন, প্রকল্পের মূল সেতুতে ৫৩০ কোটি, নদী শাসনে ৮০০ কোটি, সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়াতে ১৭৮ কোটি, মূল্য সংকোচনে ৫০০, ভূমি অধিগ্রহণে ১০৩ কোটি পরামর্শ ২০০ কোটিসহ মোট ১৮৩৫ কোটি টাকা সাশ্রয় হয়েছে। এখন থেকে প্রতিটি প্রকল্পের ক্ষেত্রেই মূল্য সংকোচন নীতি অনুসরণ করা হবে।উপদেষ্টা আরও বলেন, যে এলাকায় এমপি-মন্ত্রী নাই সেখানে তেমন উন্নয়ন হয় না। আপনারা জানেন, অন্তর্বর্তীকালীন সরকার জনপ্রত্যাশার সরকার। জনপ্রত্যাশার সরকার কেবল ঢাকার প্রত্যাশার নয়, এটা পুরো দেশের। আমরা দেশটাকে প্রকৃত উন্নয়নে নিয়ে যেতে চাই। উন্নয়নের লক্ষ্যমাত্রাই হচ্ছে সেবা। আমরা দেশটাকে সেবা দিতে চাই।