বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীজামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত: ইরনাইরানে হামলা শুরু করেছে ইসরায়েলছুটির দিনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করছেন তারেক রহমান
No icon

বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে : অর্থ উপদেষ্টা

বিদ্যুৎ ঘাটতি মেটাতে সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি ও কয়লা আমদানি করা হচ্ছে। তবে, বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলেও জানান তিনি। বেশ কিছুদিন ধরেই, বিদ্যুৎ ঘাটতির কারণে লোডশেডিং -এর খবর পাওয়া যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। বিগত সরকারের সময়ও লোডশেডিংয়ের কারণে ভুগতে হয়েছে ঢাকার বাইরের জেলাগুলোর বাসিন্দাদের।
সূত্র : বিবিসি